Village: Rouhadaha, post office: Shushunda, Manikganj Sadar, Manikganj-1800.

কম্বল বিতরন

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরন

মানিকগঞ্জ ডিজএ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মানিকগঞ্জ পৌরসভার সহযোগিতায় ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মানিকগঞ্জ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমডিপিওডি এর পরিচালক মো: এন্তাজ আলী সাহেব ও এমডিপিওডি এর ভাইস চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম সাহেব । এমডিপিওডি এর সাথে অন্তর্ভুক্ত প্রতিবন্ধী ভাই বোনেরা প্রধান অতিথি কে তাদের মাঝে পেয়ে খুব খুশি হন । তারা শীতবস্ত্র গ্রহনের পূর্বে প্রধান অতিথির সাথে খোলামেলা আলোচনা করেন। প্রধান অতিথি সাহেব প্রতিবন্ধী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। আলোচনা শেষে তিনি ১০০ জন প্রতিবন্ধী ভাই বোনদের মাঝে ১০০ টি শীতবস্ত্র/কম্বল বিতরন করেন।